দৌলতখানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

সামাজিক নৈতিক দায়িত্ববোধ অবক্ষয়ের কারনে প্রতিনিয়তই বাড়ছে ভয়ংকর অপরাধ। মানুষের আচরণ হচ্ছে পশুর ন্যয়, সুযোগ পেলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। তারা বুঝতে চায় না ধরণীর যাহা কিছু গড়ে উঠেছে অর্ধেকেরই অবদান নারীর। তাই আমাদের উচিত তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ।

স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ঘর থেকে পা রাখতে আক্রমণের শিকার নরপশু হায়নাদের দ্বারা। বলছিলাম দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিশোরীর কথা। গত বৃহস্পতিবার ১২ বছর বয়সী কিশোরী বাসা থেকে বের হয়ে বাড়ির পিছনে খেলতে গিয়েছিলেন বন্ধুদের সাথে। খেলা শেষে পাশের বাড়ির আত্মীয়ের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে দেখা হয় ওত পেতে থাকা হায়নাদের সাথে।

নির্যাতনের শিকার শিশুটি কোনোমতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। রাতেই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় পুলিশ প্রশাসন চরপাতা ইউনিয়নের ফারুক (৪২) ও মেদুয়া ইউনিয়নের ইব্রাহিম (২৭) দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. মো. জোনায়েত হোসেন জানান, শিশুটি ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তবে আমরা ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও আটকের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০:৫৫:৩৯   ২৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ