লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

সারা দেশে চৈত্রের দাবদাহ। এর প্রভাব পড়েছে গহীন বনেও। গরমে তৃষ্ণা মেটাতে সুন্দরবনের হরিণটি নেমেছিল নদীতে। তখন জোয়ারের সময়। চলমান স্রোত প্রাণীটিকে পিঠে তুলে নিয়ে চলে। তারপর নামিয়ে দেয় লোকালয়ে।

এমন ধারণা ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরের বাসিন্দাদের। শনিবার (৪ এপ্রিল) সকালে ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে চিত্রা হরিণটি উদ্ধার করে তারা। হরিণটির প্রায় ৪০ কেজি ওজন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন মেঘনা নদীর পাড়ে হরিণটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। সেখান থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

লালমোহন উপজেলা বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে সেটি। তিনি বলেন, উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরে চরফ্যাশনের চর কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনে নিরাপদ পরিবেশে হরিণটি অবমুক্ত করা হয়।

ভোলার সংক্ষিপ্ত সফরে নৌ-পরিবহন সড়ক ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান ভাই আজ ভোলা ইলিশা লঞ্চঘাট, পরিদর্শন করেন, জেলা প্রশাসক পুলিশ সুপার কে, যাত্রীদেরকে সু-ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০:৫৪:৪৬   ৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
লালমোহনে জমি বিরোধের জেরধরে পিটিয়ে আহত ৪
লালমোহনে ভিজিএফের চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ
লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ
লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকারদের বিক্ষোভ
লালমোহন স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু, স্বামী সংকটাপন্ন
লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ
লালমোহনে চাঁদা না পেয়ে বসতঘরে হামলা, একই পরিবারের নারীসহ আহত-৫
লালমোহনে জমি বিরোধের জেরে হামলা, নারীসহ আহত-৫
লালমোহনে বিয়ে বাড়িতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মারপিট, আহত-২



আর্কাইভ