চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত

প্রচ্ছদ » অর্থনীতি » চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



---

খলিল উদ্দিন ফরিদ ॥

ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুরের প্রত্যন্ত অঞ্চলে এখন লাল রঙের এক নতুন সম্ভাবনার হাতছানি। প্রচলিত ফসলের গ-ি পেরিয়ে আধুনিক ও উচ্চমূল্যের সবজি ‘বিট রুট’ চাষ করে স্থানীয় কৃষক বেল্লাল হোসেন অর্জন করেছেন অভাবনীয় সাফল্য।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর বাস্তবায়নাধীন ¯েপশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতায় এই সফলতা এসেছে।

উপকূলীয় এই অঞ্চলে লবণাক্ততা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘদিন ধরে কৃষকরা সীমাবদ্ধ ছিলেন প্রচলিত ফসলের মধ্যেই। তবে এফডিএ’র কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের পরামর্শে বেল্লাল হোসেন নিজের জমিতে বিট রুট চাষের উদ্যোগ নেন। আধুনিক প্রযুক্তি ও জৈব সার ব্যবহারের মাধ্যমে তিনি মাত্র ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে সক্ষম হন।

বেল্লাল হোসেন বলেন, “শুরুতে বিট রুট চাষ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম। কিন্তু প্রশিক্ষণ, উন্নতমানের বীজ ও সার পাওয়ার পর সাহস পাই। এখন আমার জমিতে বা¤পার ফলন হয়েছে। বাজারে এর চাহিদা ও দাম দুটোই অনেক বেশি, যা প্রচলিত সবজির তুলনায় কয়েকগুণ লাভজনক।”

---

এফডিএ’র কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, বিট রুট একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধিগুণসম্পন্ন সবজি। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং রক্তস্বল্পতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, “প্রকল্পের আওতায় আমরা নিয়মিত কারিগরি সহায়তা, মাটির পরীক্ষা এবং আধুনিক কৃষি প্রযুক্তি স¤পর্কে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। বেল্লালের সফলতা পুরো এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।”

চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু তাহের বলেন, “উপকূলীয় লবণাক্ত মাটিতে বিট রুটের মতো উচ্চমূল্যের ফসল উৎপাদন কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ফসলে রোগবালাই তুলনামূলক কম এবং লাভ বেশি হওয়ায় প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি বিভাগ ও উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার ঘটলে ভোলার উপকূলীয় কৃষিতে আসবে ইতিবাচক পরিবর্তন এবং কৃষকের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৫৭   ৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর
ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত



আর্কাইভ