দৌলতখানে বিএনপি কার্যালয়ে আগুন

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে বিএনপি কার্যালয়ে আগুন
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির নেতাকর্মীদের একটি ভাড়া কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাফিজ ইব্রাহিম সমাজসেবা পরিষদ নামক ওই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ তারা আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:২২   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ