তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
সোমবার, ৩০ মার্চ ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

সারা দেশের সাথে একযোগে ভোলার তজুমদ্দিনে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করে সরকার। রবিবার বেলা ১১টায় চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।

চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল আলম, সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল ইসলাম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, তজুমদ্দিনের এরিয়া ম্যানেজার মোঃ বশির আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের অপুষ্টি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে।

উদ্বোধনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এ কর্মসূচি পেয়ে আনন্দ প্রকাশ করে। গণপ্রহাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এ কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়ণ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন জানান, তার সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দেশের বিভিন্ন জেলায় মোট ২২ উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ণ করছে তার মধ্যে ভোলাতে ৪টি উপজেলায় বাস্তবায়ণ করছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ও ঝরে পড়া রোধ করা।

বাংলাদেশ সময়: ১:৪৯:১৯   ৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
তজুমদ্দিনে সূর্যমুখীর চাষে সম্ভাবনার হাতছানি
তজুমদ্দিনে বনবিভাগের নার্সারী বাগান সৃজনে ব্যাপক অনিয়মের অভিযোগ
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
বোর্ড পরীক্ষায় তজুমদ্দিনে ‘দারুল আজহার মডেল মাদ্রাসা’র অভাবনীয় সাফল্য
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩



আর্কাইভ