
দৌলতখান প্রতিনিধি ॥
দৌলতখান উপজেলার শিশু কিশোরদেরকে স্কুলমুখী ও উৎসাহ উদ্দীপনার ভিতর থেকে শিক্ষা গ্রহণের লক্ষে আজ রোববার উপজেলার পশ্চিম রাম রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্থিতিশীল উন্নয়নের জন্য, বর্তমান জাতীয়তাবাদী সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন। ভবিষ্যতে যেকোনো সমস্যা সমাধানে শিক্ষিত জাতি গোষ্ঠীকে দিয়ে বিভিন্ন ধরনের কর্মপন্থার মাধ্যমে সমস্যার উত্তরণ করা যায়।
রোববার সকাল ১০:৩০ ঘটিকার সময় ভোলা-২ এর সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর স্কুল ফিডিং কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উপজেলার সকল শিশু বিশেষ করে ঝরে পড়া শিশু ও স্কুলের না যাওয়া শিশুদেরকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে পারলে সার্থক হবে আমাদের এই কর্মসূচির।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী বলেন, শিশু ও কিশোরদের সাথে বন্ধুত্বমূলক স¤পর্ক স্থাপনের মাধ্যমে স্কুলমুখী করতে হবে আগামীর প্রজন্মকে।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, সরকারের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে আমরা শিক্ষক সমাজ সর্বদা তৎপর।
গ্রামীন জন্য উন্নয়ন সংস্থা কতৃক আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্মসাধারণ সম্পাদক টফি কমিশনার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব নোমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সুধী সমাজ।
বাংলাদেশ সময়: ১:৪৭:৪১ ১৫৬ বার পঠিত