স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির শোক কর্মসূচি

প্রচ্ছদ » রাজনীতি » স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির শোক কর্মসূচি
রবিবার, ২৯ মার্চ ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের এমপি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ভোলার লালমোহন উপজেলা বিএনপি।

শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় শনিবার থেকে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এমপি মহোদয়ের সহধর্মিণী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপিকা দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। তার মৃত্যুতে দলটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এবং শোক প্রকাশের অংশ হিসেবে লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩দিনের কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- তিনদিন দলীয় শোক পালন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, উপজেলার মসজিদ-মাদরাসা ও এতিমখানায় দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন। এছাড়া ২৯ মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে যথাযথভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয় তাকে। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার জরুরী মেডিকেল বোর্ড গঠন করার কথা ছিল। পরে দুপুর ১১টা ২৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহুমার জানাযা সোমবার সকাল ১১টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১:২১:৩৫   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলায় জামায়াত নেত্রী সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নারী সমাবেশ
বিনামূল্যে স্কুল ড্রেস পাবে প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী: প্রধানমন্ত্রী
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় নারী কর্মী গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, মুক্তির দাবি
কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: ব্যারিস্টার পার্থ
স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপির শোক কর্মসূচি



আর্কাইভ