স্পিকার মেজর অব. হাফিজের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

প্রচ্ছদ » জাতীয় » স্পিকার মেজর অব. হাফিজের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল
শনিবার, ২৮ মার্চ ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট।।

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের এমপি মেজর হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী প্রফেসর দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন দুঃখের সাথে আপনাদের এই খবরটি আমরা জানাচ্ছি।

তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরে সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫০   ১৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
বিনামূল্যে স্কুল ড্রেস পাবে প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী: প্রধানমন্ত্রী
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: সংসদে প্রধানমন্ত্রী
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: ব্যারিস্টার পার্থ
জ্বালানি ঘাটতি, মুদ্রাস্ফীতির চাপ ও আমদানি ব্যয় অর্থনীতিতে ত্রিমুখী সংকট
স্পিকার মেজর অব. হাফিজের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ
স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ



আর্কাইভ