জিজেইউএস যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো

প্রচ্ছদ » ভোলা সদর » জিজেইউএস যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো
শনিবার, ২৮ মার্চ ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থা জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকীর হোসেন মহিন।

সভায় আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল, পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) ও দৈনিক ভোলার বাণী পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট বীথি ইসলাম, অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. জাহিদুর রহমান এবং জনসংযোগ বিভাগের প্রধান ও দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ।

বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করেন। এবং ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন বিভাগ ও প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০:৪৮:১৭   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা সরকারি কলেজে পরিবেশ ক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ান মতবিনিময় সভা
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার



আর্কাইভ