মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় নিত্যপণ্য বোঝাই ফিসিংবোটসহ ১জন আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় নিত্যপণ্য বোঝাই ফিসিংবোটসহ ১জন আটক
শনিবার, ২৮ মার্চ ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ফিসিংবোটে মিয়ানমারের পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কোমালপানীয়সহ ১ পাচারকারীকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। বৃহ¯পতিবার (২৭ মার্চ) দুপুর ১টায় মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা মোঃ নুরনবী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী ঘাটের সাহাবুদ্দিনের ফিসিংবোটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ওই বোট থেকে ৪৩২০ পি” কোমালপানীয় (টাইগার ও ¯প্রাইট), ৯ ব্যারেল ডিজেল ও ৫০ কেজি চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়। এই সময় ফিসিংবোটসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, সাহাবুদ্দিন মাঝির ট্রলারে থাকা ইঞ্জিনমেস্ত্রী হারুন। তিনি উপজেলার উত্তরসাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ নুরননবী জানান, জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত ফিসিংবোট ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন ভূইয়া জানান, ঘটনার বিষয় অবগত আছেন, আইনি প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০:৪৭:৪৪   ৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ