বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
শনিবার, ২৮ মার্চ ২০২৬



---

‎‎আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎‎মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, আকর্ষণীয় ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী।‎ শিক্ষার্থীদের সুশৃঙ্খল কসরত ও দেশাত্মবোধক গানের আবহে পুরো মাঠজুড়ে এক অনন্য দেশপ্রেমের আবহ তৈরি হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।‎

‎বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস ও সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, “২৬ মার্চ আমাদের আত্মপরিচয় ও গৌরবের দিন। নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে।” উপস্থিত সকলে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০:৪৬:৫৬   ৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কাপড়ের দোকানে আগুন: দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
বোরহানউদ্দিন পৌরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামানের প্রচারণা শুরু
বোরহানউদ্দিনে বৃদ্ধের উপর হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে শিক্ষকের সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
বোরহানউদ্দিনে ৯০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা



আর্কাইভ