
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের ভোলা জেলা শাখার ৫৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদ্য অনুমোদিত এ কমিটিতে জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ সাবেক খেলোয়াড় ও সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার জাহিদ ইকবাল আলমাস এবং সদস্য সচিব হয়েছেন সাবেক ফুটবলার মো. হেদায়েত আলী অরুণ। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় মো. মনিরুজ্জামান। কমিটির দপ্তর সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ফুটবলার সৈয়দ জাকির হোসেন নোমানকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, দেশের দাবার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব, সাবেক ফুটবলার মো. জাহিদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরে শুক্রবার (২০ মার্চ) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৫৩ সদস্যের এ কমিটিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, হকি ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন শাখার ক্রীড়াবিদ ও সংগঠকরা স্থান পেয়েছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদ ইকবাল জানান, স্থানীয় পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত কমিটির সদস্য সচিব হেদায়েত আলী অরুণ জানান, জেলার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তরুণদের খেলাধুলায় স¤পৃক্ত করা এবং জাতীয় পর্যায়ে ভোলার প্রতিনিধিত্ব বাড়াতে তারা পরিকল্পিতভাবে কাজ করবেন।
ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা নতুন এ কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাদের কার্যকর নেতৃত্বে ভোলা জেলার খেলাধুলা আরও এগিয়ে যাবে এবং জাতীয় ক্রীড়াক্ষেত্রে জেলার অবস্থান আরও শক্তিশালী হবে।
বাংলাদেশ সময়: ১২:৫৬:১৫ ৯২ বার পঠিত