মনপুরায় লোকালয়ে বনের হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় লোকালয়ে বনের হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত
বুধবার, ২৫ মার্চ ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

মনপুরা লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করে পচাঁ কোড়ালিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। দক্ষিণ সাকুচিয়া বাতির খাল এলাকায় থেকে হরিণটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পচাঁ কোড়ালিয়া বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।

স্থানীয় কয়েক জন যুবক নদীর পারে ঘুরতে গিয়ে দেখেন নদীর জিও ব্যাগ এর সাথে আটকা পরে আছে হরিণিটি। পরে তারা দ্রুত হরিণ টি উদ্ধার করে বন বিভাগ কে খরব দিলে বন বিভাগ দীর্ঘসময় পর ঘটনাস্থ থেকে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।

বন বিভাগ জানায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, হরিণটি স¤পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে মায়াবী হরিণটিকে আবার পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

তবে স্থানীয়দের ধারণা, হরিণটি মনপুরার পাশের উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে মেঘনা সাঁতরে মনপুরায় আসেন।

এ বিষয়ে পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, ‘মঙ্গলবার সকালে আমরা খবর পেয়ে হরিণটি উদ্ধার করে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে।

মনপুরা রেঞ্জ অফিসার রাসেদুল ইসলাম বলেন, ‘মনপুরার সংরক্ষিত বনের সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:২১   ৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ