
আজকের ভোলা রিপোর্ট।।
ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯শে মার্চ) জেলার নতুন বাজার মজলিস কার্যালয় উক্ত ইফতার মাহফিল সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শহর শাখা সভাপতি মুহাম্মদ আবির হোসেনের সভাপতিত্বে ও মুহাম্মদ হাসিবুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মাও. আঃ কাদের সাহেব-সভাপতি খেলাফত মজলিস ভোলা সদর উপজেলা।
প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মাও. সিব্বির আহমদ ওসমানি-যুগ্ন সম্পাদক খেলাফত মজলিস ভোলা জেলা।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সাবেক ছাত্র নেতা, বর্তমান খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও সাবেদ হোসাইন। যুব মজলিসের সদস্য সচিব মুহাম্মদ হাসনাইন সহ আরো অনেকে।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে উক্ত আলোচনা সভা পরি সমাপ্তি হয়।
বাংলাদেশ সময়: ১২:০৭:১৮ ২৭৩ বার পঠিত