ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



---

আল আমিন ॥

রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভকে সোজা রাখতে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা, তা আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আমাদের সামনে আবার সুযোগ এসেছে, দেশ ও জাতির কল্যাণে সংবাদমাধ্যমের সঠিক ভূমিকা পালনের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে সোমবার (১৬ই মার্চ) বিকেলে ভোলা জেলা জামায়াতের জেলা কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম এসব কথা বলেন।

জেলা নায়েবে আমীর ও সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতা হলো একটি আমানত, যার মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং মিথ্যা ও অন্যায়ের প্রতিরোধ করতে হবে। সাংবাদিকতা হলো সত্য, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার পেশা, অকাট্য তথ্য যাচাই, মিথ্যা পরিহার এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের নির্দেশ দেয়। গুজব ছড়ানো, সত্য গোপন করা, বা কারো অপবাদ প্রচার করা কঠোরভাবে হারাম এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে তথ্য নিশ্চিত হওয়া অপরিহার্য।’

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভোলার সিনিয়র সাংবাদিক এম এ বারী, অমৃতলোকের সম্পাদক আলহাজ্ব আহাদ চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেনসহ প্রমূখ।

ভোলা জেলার সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, এলডিপি জেলা সভাপতি মো.বশির আহমেদসহ আরও অনেকে।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫২   ২১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ