
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের সাফল্যকে সম্মান জানাতে ব্রেন ওয়েভ অলিম্পিয়াড প্রতিযোগিতা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “অর্নারিং দ্য অ্যাচিভারস, ইন্সপায়ারিং দ্য ড্রিমার্স” প্রতিপাদ্যে রবিবার (১৫ মার্চ) ভোলা সরকারি কলেজ হল রুম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যতিক্রমী আয়োজনে সকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, অভিজ্ঞতা শেয়ারিং, গণিত অলিম্পিয়াড, বক্তৃতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় গত দুবছর ভোলা থেকে মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন স্থানে সুযোগ পাওয়া ৪৮ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া আগামী ২০২৬ এবং ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ব্রেন ওয়েভ অলিম্পিয়াড প্রতিযোগিতার।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসিত হয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশের পাশা-পাশি তাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:২৭:২৩ ৬৬ বার পঠিত