ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল

প্রচ্ছদ » ইসলাম » ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
রবিবার, ১৫ মার্চ ২০২৬



---

মো. বিল্লাল নাফিজ ॥

ভোলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আমরা ভোলাবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভোলা জেলা বিএনপি ও আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন উর রশিদ ট্রুমেন, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার সহ-সভাপতি মাঃ ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতে আমীর প্রভাষক মাওলানা মোহাম্মদ কামাল হোসেন, জমিয়তে মুদারেসিন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মোবাশ্বের উল হক নাঈম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ হোসেন অমি।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোলার মৌলিক অধিকার হিসেবে ৬ দফা দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চলে আসছে, সরকারে পক্ষ থেকে আমরা বাস্তবায়নের প্রতিশ্রতি শুনে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি, এখন আর প্রতিশ্রুতি নয় ভোলা বরিশাল ব্রীজ, ভোলায় মেডিকেল কলেজসহ ৬দফা দাবি দ্রুত বাস্তবায়ন চান তারা। দাবি আদায়ে আন্দোলন সংগ্রামে ভোলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন বক্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান বলেন, জেলা প্রশাসক হিসেবে ভোলায় আসার পর এখানকার স্বাস্থ্যসেবা দেখে মনে হচ্ছে দ্বীপ জেলা হিসেবে ভোলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু আগে এখানে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা জরুরি ছিলো। ভোলাবাসীর একজন প্রতিনিধি নয় ভোলার মানুষ হয়ে ভোলার মৌলিক দাবি ও এখানকার সমস্যা সম্ভাবনাসহ সরকার কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করে আসছি এবং সামনেও তা অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, ভোলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা আন্তরিক। আমরা ভোলাবাসীর উদ্যোগে যে ঐক্যের বন্ধন সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। জেলার সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে পুলিশ প্রশাসন পাশে থাকবে।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, অমৃতালোক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহাদ চৌধুরী তুহিন, দৈনিক নয়াদিগন্তের ভোলা জেলা প্রতিনিধি ও দুর্নীতি দমন কমিশনের পিপি এড. সাহাদাত হোসেন শাহিন, বাসসের ভোলা প্রতিনিধি আলআমিন শাহরিয়ার প্রমূখ। ইফতারের আগে ভোলার উন্নয়ন, শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৫   ১০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ