লালমোহনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের সেচ্ছাসেবী সংগঠন’র ‘শান্তির প্রতিধ্বনি’

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের সেচ্ছাসেবী সংগঠন’র ‘শান্তির প্রতিধ্বনি’
রবিবার, ১৫ মার্চ ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

পবিত্র মাহে রমজান মাসে “শান্তির প্রতিধ্বনি”২০২৬ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের সেচ্ছাসেবী সংগঠন লালমোহন উপজেলা টিমের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমোহন উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ৮টি হেফজখানা থেকে ৫০-এর অধিক ছাত্র অংশগ্রহণ করেন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমোহন উপজেলা টিমের সভাপতি জোনায়েদ আহমেদের সভাপতিত্বে লালমোহন উপজেলা টিমের কমিটি মেম্বার মো: রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহনের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিবীদ মো: নিজাম উদ্দিন, বিশেষ অতিথি চাচড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ ও সাংবাদিক ইউসুফ আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, তৌফিক আহমেদ তপু, তাহসিন আহমেদ, আরিফ, ইবাদাল হোসেন মাহীসহ অন্যান্ন ভলান্টিয়ারের সদস্য্যরা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ১০জন প্রতিযোগির হাতে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে সনদ তুলে দেন তারা।

বাংলাদেশ সময়: ১৮:৩০:১৪   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
লালমোহনে জমি বিরোধের জেরধরে পিটিয়ে আহত ৪
লালমোহনে ভিজিএফের চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ
লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ
লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকারদের বিক্ষোভ
লালমোহন স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু, স্বামী সংকটাপন্ন
লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ
লালমোহনে চাঁদা না পেয়ে বসতঘরে হামলা, একই পরিবারের নারীসহ আহত-৫
লালমোহনে জমি বিরোধের জেরে হামলা, নারীসহ আহত-৫
লালমোহনে বিয়ে বাড়িতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মারপিট, আহত-২



আর্কাইভ