ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৫ মার্চ ২০২৬



---

ইয়াছিনুল ঈমন ॥

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন, আমরা বিএনপি থেকে দীর্ঘদিন আন্দোলন করেছি, রাজপথে ছিলাম, আমরা বিভ্রান্ত হব না যে যাই বলুক বিএনপি বিএনপিই এবং বিএনপির নেতৃত্বে এই দেশ চলবে। বিএনপির বাইরে আমরা কোনদিন যাইনি, যাবো না।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য তিনি এইসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, ফজলুল রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, আব্দুর রব আকনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮:২৯:০৬   ২৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ