বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক

প্রচ্ছদ » জেলা » বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক
রবিবার, ১৫ মার্চ ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সদা হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ মিয়া আর নেই। গতকাল দুপুরে ঢাকায় পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই পুত্র দুই কন্যা সহ বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল পাঁচটায় ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) বেলা এগারোটায় বাংলা স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ যেতে হবে। আগ্রহী ও গুণগ্রাহীদেরকে জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শোক প্রকাশ:

বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, শফিউর রহমান কিরণ, সাধারণ সম্পাদক রাইসুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, জাতীয় বন্ধুজন পরিষদের আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, প্রফেসর ডাঃ খাদিজা বেগম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সমাজসেবী সেবী ও সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, তার প্রতিষ্ঠিত মসজিদের খতিব হাফেজ বনি আমিন প্রমুখ।

পৃথক পৃথক বিবৃতিতে তারা আলহাজ্ব শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৮:০৮   ২৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫
ভোলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে পুলিশের বিশেষ নিরাপত্তা বৈঠক
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির ও সমাবেশ: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থার ওপর গুরুত্ব
ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভোলায় কাব্যাঙ্গনের উদ্যোগে তিন দিন ব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী ও আবৃত্তি উৎসব



আর্কাইভ