লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

প্রচ্ছদ » রাজনীতি » লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
রবিবার, ১৫ মার্চ ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন পৌর যুবদলের সভাপতি জাকির ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বিন নাফিজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর

ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ স¤পাদক আলহাজ্ব আব্দুর রব মিন্টু মিয়া, যুগ্মসাধারণ স¤পাদক বাহালুল কবির শাকিল পাটোয়ারি, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, গণঅধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি আতিকুর রহমান আবু তৈয়ব, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ স¤পাদক কাজী হাসানুজ্জামান, পৌরসভা বিএনপির সাধরণ স¤পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জাসাস এর সভাপতি আজাদুর রহমানসহ বিএনপি, এনসিপি, অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিকসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আজিজুল হক।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪৬   ১৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


মনপুরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ মিছিল
এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল
মৃত্যু মানুষ নিয়ে বিদ্বেষ নয়, সত্যের পক্ষে থাকি
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ভোলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
ভোলায় প্রচুর গ্যাস থাকা সত্ত্বেও লোডশেডিং দুঃখজনক: স্পিকার



আর্কাইভ