সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ

প্রচ্ছদ » জাতীয় » সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



 ---

আজকের ভোলা রিপোর্ট।।

ত্রয়োদশ সংসদ প্রথম অধিবেশনের জোহরের নামাজের বিরতির পর বেলা দেড়টার পরেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

স্পিকার হিসেবে রাখা প্রথম বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন “সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

তার কথায়, এই দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হল জনগণ আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক। মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

তিনি এ সময় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান; এছাড়া বাংলাদেশের ইতিহাসে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলন-সংগ্রামের ইতিহাসও সংক্ষিপ্ত আকারে উঠে আসে তার বক্তব্যে।

স্পিকার হাফিজ বলেন, “বিভিন্ন সময় স্বৈরশাসকের আগমন ঘটেছে এই দেশে। বাংলাদেশের জনগণ লড়াই করেছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়া হয়েছে।”

এছাড়া শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ এবং ওয়াসিম নাম উচ্চারণ করে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার।

স্পিকার বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে আশা করেন তিনি এছাড়া নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পিতবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়।

সংসদ নেতা তারেক রহমানের অধিবেশনের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সায় দেন।

পরে সভাপতি মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৮   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা: সংসদে প্রধানমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী পার্থ
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: স্পিকার
চাঁদাবাজ-সন্ত্রাসী, ঘুষখোরদের তালিকা তৈরির জন্য ডিসি-এসপিকে মন্ত্রীর নির্দেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
শপথ নিলেন নতুন ২ প্রতিমন্ত্রী



আর্কাইভ