
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নে হালিমা বেগম (৬৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১১ই মার্চ) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম উত্তরদিঘলদী ৪নং ওয়ার্ডের মফিজুল সিকদারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, প্রতিবেশী তোফাজ্জল ও লতিফ মেম্বারের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারাই এ হত্যার সাথে জড়িত বলে অভিযোগ করেন।
নিহতের ছেলে হারুন জানান, আমার মাকে হত্যার হুমকি দিয়েছে তোফাজ্জল ও তার ছেলেরা আজ আমরা তারাবি নামাজ পড়তে গিয়েছি এ সুযোগে আমার মাকে হত্যা করে জমির দলিল ও টাকা, স্বর্ণ নিয়ে গেছে।
নিহতের স্বামী মফিজুল সিকদার বলেন, আমি তারাবি নামাজ পড়ে এসে দেখি ঘরের দরজা খোলা এবং সব এলোমেলো। ভিতরে গিয়ে খাটের উপর আমার স্ত্রী পড়ে আছে, পরবর্তীতে আমি লাড়া দিয়ে দেখি তিনি মৃত্যু।
এ বিষয়ে তোফাজ্জল ও লিটনের বাড়ীতে গিয়ে ঘরে তালাবদ্ধ দেখা যায়।
ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৫:২০:২৫ ১০১ বার পঠিত