
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রি এবং যথাযথ নথিপত্র সংরক্ষণ না করার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) বিকেলে লালমোহন পৌরসভার হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, হাসপাতাল রোড এলাকার জ্বালানি তেলের দোকানগুলোতে তদারকি করার সময় দেখা যায়, বিক্রেতারা তেল কেনার সঠিক রশিদ সংরক্ষণ করছেন না এবং তেলের মূল্য তালিকা প্রদর্শন করছেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে দুটি পৃথক মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ানুল হক। এসময় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ানুল হক জানান, “বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের ¯পষ্ট নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়ম রোধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সময়: ১:১৮:১০ ১২৭ বার পঠিত