চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি

প্রচ্ছদ » আইন ও আদালত » চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, ও আনন্দ মুখর পরিবেশের মধ্যদিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জামায়াতপন্থী আইনজীবী এডভোকেট মুহাম্মদ রমিজউদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, এডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহসভাপতি এবং বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এডভোকেট মো: লিয়াকত আলী ৩৭ ভোট ও এডভোকেট মো: মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে চরফ্যাসন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী এডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন।

চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সময়: ১:১৬:৩০   ৪০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
আলীনগরে চাঁদা দাবি ও মারধরের মামলায় ইউপি সদস্য মাকসুদসহ ৪ ভাই কারাগারে
ভোলায় গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ১১ জন
চরফ্যাশন জেলা লিগ্যাল এইড অফিসে বিশেষ মিডিয়েটর হিসেবে প্যানেলভুক্ত হলেন আইনজীবী হারুন অর রশিদ
চরফ্যাশন আইনজীবী সমিতির এডভোকেট আলী হিরন এপিপি পদ ৬ মাসের জন্য স্থগিত
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
পশ্চিম ইলিশায় স্কুলের মাঠের জমি নিয়ে সালিশে সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭
দোকান থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, দুজনের যাবজ্জীবন
দৌলতখানে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের চেষ্টা
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল



আর্কাইভ