অসুস্থতায় সহমর্মিতা ও ভালোবাসায় সিক্ত সাংবাদিক মোকাম্মেল হক মিলন

প্রচ্ছদ » ভোলা সদর » অসুস্থতায় সহমর্মিতা ও ভালোবাসায় সিক্ত সাংবাদিক মোকাম্মেল হক মিলন
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



---

জে আই সবুজ ॥

ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলেও বিভিন্ন মহলের সহমর্মিতা ও ভালোবাসায় সিক্ত হয়ে জীবনযাপন করছেন। ওপেন হার্ট সার্জারির পর তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এবং নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

তথ্য সূত্রে জানা যায়, ভোলার এই প্রবীণ সাংবাদিক ১৯৮৪ সাল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। ২০১০ সালের ২৬ ডিসেম্বর রাতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

২০২৩ সালের অক্টোবর মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়।

সেখানে শংকর ইবনে সিনা কার্ডিয়াক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর এনজিওগ্রামে তার হৃদপি-ে পাঁচটি ব্লক ধরা পড়ে। পরে ২০২৩ সালের ৬ নভেম্বর জরুরি ভিত্তিতে তার ওপেন হার্ট সার্জারি করা হয়।

এরপর ২০২৪ সালের ৩০ অক্টোবর রাতে হঠাৎ তার বাম পা ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে ইবনে সিনা হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান ডা. জাকির হোসেন, ঢাকা পিজি হাসপাতালের সার্জারি বিভাগের ডা. সবুজ কুমার পাত্র এবং ভাসকুলার বিভাগের অধ্যাপক ডা. নির্মল কান্তির তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও তাকে ছয় মাসেরও বেশি সময় হুইলচেয়ারে চলাফেরা করতে হয়েছে।

বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ নন এবং মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে জমি বিক্রি করে ৭ লাখ টাকা, বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ টাকা এবং ‘চুরাশি বন্ধু’ থেকে দেড় লাখ টাকাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষকদের সহযোগিতায় তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

মোকাম্মেল হক মিলন বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করলেও এই পেশায় আর্থিক সচ্ছলতা নেই। অসুস্থতার কারণে এখন চিকিৎসা ব্যয় চালাতে তিনি চরম অর্থ সংকটে পড়েছেন। তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, জেলা প্রশাসকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।তিনি আরও জানান, বর্তমানে তাকে প্রতি তিন মাস ও ছয় মাস অন্তর শরীরের নিয়মিত চেকআপ করতে হয়, যার খরচ প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া প্রতি মাসে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার ওষুধ প্রয়োজন হয়। এসব ব্যয় বহন করা তার পক্ষে ক্রমেই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ১:১১:২৪   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


নিষিদ্ধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ