ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
শনিবার, ৭ মার্চ ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৪ ট্রাক (৭১ টন) টিএসপি সার আটক করেছে পুলিশ। বৃহ¯পতিবার (৫ মার্চ) রাতে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এসব সার আটক করা হয়।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান নামে এক ট্রাক চালককে জিজ্ঞসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে এগুলো বৈধ নাকি অবৈধ সার তার যাচাই-বাছাই করছে পুলিশ ও কৃষি বিভাগ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কৃত্রিম সংকট দেখানোর উদ্দেশ্য সার পাচারের চেষ্টা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ভোলার ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভোলা থেকে সার পাচার হচ্ছে এমন সন্দেহে সার ইলিশা ফেরীঘাট থেকে সার জব্দ করা হয়। তবে সারের সুনির্দিষ্ট মালিকানা পাওয়া যায়নি।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, সারের যাছাই বাছাই চলছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ভোলার বাপা গোডাউন থেকে ১৪২০ বস্তা টিএসপি সার বরগুনার ডিলারদের উদ্দেশ্যে নেয়ার কথা ছিলো। কিন্তু সেই সার পচারের উদ্দেশ্যে লক্ষীপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

ভোলা বিসিআইসি ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, বরগুনা জন্য এসব সার বরাদ্দ হয়, তবে কেন এই সার অন্য জেলায় যাচ্ছে এটা আমাদের জানা নেই। বিষয়টির তদন্ত করবে পুলিশ।

এদিকে যেখানে সারের সংকট চলছে সেখানে বিপুল পরিমান সার পাচারের চেষ্টা নিয়ে ক্ষোভ বিরাজ করছে কৃষকদের।

কৃষক আন্দোলন ঐক্যজোটের সভাপতি সাহাবুদ্দিন ফরাজি বলেন, যারা সার পাচার চক্রের সাথে জড়িত তাদের বিচারেরর দাবী জানাই। একই সাথে কৃষিবিভাগ দায় এড়াতে পারেন না।

এ ব্যাপারে ভোলা সদর কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমরা তদন্ত করছি, পরবর্তীতে বিষয়টির সুরহা হবে।

বাংলাদেশ সময়: ২০:২৭:৪১   ১৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ