দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন

প্রচ্ছদ » জেলা » দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



---

‎আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ স¤পূর্ণ বন্ধ থাকবে।

‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮হাজার ৮০০শ ৩৮ জন। চাল বরাদ্দ এসেছে ১২ হাজর ১০০ জন জেলের জন্যে। সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮জন। মেঘনার চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।‎

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার শাহ জানান, ইলিশের প্রজনন নির্বিঘœ রাখতে মার্চ-এপ্রিল দুই মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জেলেরা যাতে নদীতে মাছ শিকারে না যান, সেজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মেঘনার তীরবর্তী লঞ্চঘাট, মাছ ঘাটসহ তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা, ব্যানার ও মাইকিং করা হয়েছে।

‎তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বনিু এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদ- অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দ-ে দ-িত করা হবে এবং অভিযানে থাকবে মৎস্য বিভাগ, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

‎নিষেধাজ্ঞার কারণে নিবন্ধিত জেলেদের জন্য সরকার ৪ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

‎এদিকে উপজেলার মেঘনার পাড়ের হাকিমুদ্দিন এলাকার জেলেরা বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তা মেনে নিয়েছি। তবে, দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় এনজিও’র কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখা এবং বরাদ্দকৃত চাল সময়মতো বিতরণের দাবি জানান তারা।

‎প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩:০১:০৮   ১১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ