৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু

প্রচ্ছদ » অপরাধ » ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
বুধবার, ৪ মার্চ ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষি জমির মাটি কেটে নেওয়াসহ পরিবহনের দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২টি লোড ড্রেজার মেশিনসহ ১টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃত লোড ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেড এর শ্রমিককে মোট সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করে ড্রেজার মেশিনটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর পুনরায় আরার বালু উত্তোলন শুরু করেন। এতে ওই এলাকার বসবাসকারী সংক্ষুব্ধ হন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দন্ড প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় তাদের এই দ- দেওয়া হয়। দ-প্রাপ্তরা হলেন’ ড্রেজার সংশ্লিষ্ট বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ৫নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫)। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও বল্কহেড এর মালিক ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার রশিদ হাওলাদারের ছেলে ইউনূস হাওলাদার (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

---

আটককৃত দুটি লোর্ড ড্রেজারের পরিচালকরা হলেন, বোরহানউদ্দিন পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফাইজুল ইসলাম ও কাচিয়া ইউনিয়নের মোঃ মফিজুল ইসলাম। তারা ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন যাবত তেঁতুলিয়া নদীর হাসের চর ও চরলতিফসহ একাধিক চরের কৃষি জমির মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে কৃষি জমি ভাঙ্গন দেখা দিয়েছে হুমকির মুখে রয়েছে চরের হাজারো একর কৃষি জমি। এসব ড্রেজার মেশিন একাধিকবার আটক করে কয়েক লাখ টাকার জরিমানা করলেও ফের বালু ও কৃষি জমির মাটি কেটে নিচ্ছে বালু খেকোরা। দুপুরে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হলে বিকালে ফের বালু উত্তোলন শুরু করেছে এসব ড্রেজার মেশিনে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪১   ১৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ