
আল আমিন ॥
পবিত্র রমজান উপলক্ষে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখা। বুধবার (৪ঠা মার্চ) বিকেলে শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে একটি স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিয়াম সাধনা করা এটা আল্লাহর মহান হুকুম। সিয়াম শব্দের অর্থ নিজেকে আত্মনিয়ন্ত্রণে রাখা। ইসলামী শরিয়তের পরিভাষায়, আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে এবং তাঁর সন্তুষ্টি লাভের লক্ষ্যে সুবহে সাদিক (ভোর) থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে হালাল সকল ধরনের খাবার এবং বৈধ স্ত্রীর সাথে মিলামেশা থেকে বিরত থাকা। এছাড়াও যৌনাচার ও যাবতীয় পাপাচার থেকে বিরত থাকাকে সিয়াম বা রোজা বলা হয়। অর্থাৎ সিয়াম সাধনা করা মূল লক্ষ্য নয় বরং আল্লাহর আদেশ পালন হলো মূখ্য বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শিবপুর ইউনিয়ন শাখা সভাপতি কাজী মাওলানা মহিববুল্লাহ আজাদ। ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল গাফফার, উপজেলা কর্ম পরিষদের সদস্য মো. ইয়াছিন আরাফাত, ইউনিয়ন সেক্রেটারি মো. ইমরান হোসেনসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ২৩:৫৭:২১ ১০৬ বার পঠিত