দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
বুধবার, ৪ মার্চ ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে অনিয়মের অভিযোগে ৬টি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে দৌলতখান দক্ষিণ বাজার সদর রোডের ফল, মুদি ও বয়লার মুরগী দোকানে মূল্য তালিকা ও মোকাম থেকে আনা মালামাল ক্রয়ের কাগজপত্র (মেমো) না থাকায় এ জরিমানা করা হয়।

এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও থানা পুলিশ তার সাথে অভিযানে ছিলেন। এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সাংবাদিকদের বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের এ অভিযান ব্যবসায়ীদের সতর্কতা ও সচেতনতার জন্য অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৬   ২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি



আর্কাইভ