
আজকের ভোলা রিপোট ॥
ভোলা জেলা ক্রীড়া অফিসের “সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।
অ্যাথলেটিক্স প্রশিক্ষণে প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৬০জনের মধ্য থেকে বাছাইকৃত মোট ৩৫ জনকে রাখা হয় এবং পর্যায়ক্রমে ৩৫জনকে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে ১০০মি. দৌড়, দীর্ঘলাফ, উচ্চ লাফ, বর্শা নিক্ষেপ, শর্টপুট নিক্ষেপসহ বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টের প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণটি গত ০৭-০২-২০২৬ থেকে ০২-০৩-২০২৬ পর্যন্ত চলমান ছিল।
এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।
বাংলাদেশ সময়: ১:৩২:৩০ ১৬৯ বার পঠিত