ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ২ মার্চ ২০২৬



---

আল আমিন ॥

সোমবার (২রা মার্চ) বিকাল ৪টায় উকিল পাড়া আইএবি কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি, ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওবায়দুর রহমান।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন, দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরীয়াহ’র কোনো বিকল্প নেই।” এবং মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান অস্থিরতা বিশ্বকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট নিরসনে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

‎সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মোমিন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মামুন বিন মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪০   ২৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
রাজাপুরে ৩২ পরিবার পেল ত্রাণ সহায়তা
যুব নেতৃত্ব বিকাশে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
ভোলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
৩নম্বর সতর্ক সংকেত: জেলে ও ট্রলার মালিকদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ কোস্ট গার্ডের
ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো দেওয়া হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ