ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
সোমবার, ২ মার্চ ২০২৬



---

‎‎স্টাফ রিপোর্টার ॥‎

ভোলায় দাবি করা চাঁদার টাকা না পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা অভিযোগ। সোমবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার আলীনগর পন্ডিতের পোল বাজারে মৌটুপীর গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক একে এম মুছা কালিমুল্লাহর ছেলে মাহফুজর রহমান হাসিব (৩০) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনার ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

‎‎অভিযোগ সূত্র জানা যায়, মাহফুজর রহমান হাসিব আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের ৮নং ওয়ার্ড পন্ডিতের পোল বাজারে মেসার্স মৌটুপী এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে দীর্ঘ সাড়ে চার বছর ধরে। তার কাছ থেকে ছলেমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দোকানে এসে তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় ছলেমান। তাকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ সময় তার ১ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তার ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।‎

‎এ বিষয় অভিযুক্ত ছলেমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি পরিবারিক বলে এড়িয়ে যান।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:১৫:৩৯   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ