জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা

প্রচ্ছদ » খেলা » জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
রবিবার, ১ মার্চ ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাবস্থাপনায় মাগুরার স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার-২ এর তৃতীয় খেলায় নড়াইলের সাথে ৫৫ রানে জয় পেয়েছে ভোলা জেলা ক্রিকেট দল। শনিবার (২৮শে ফেব্রুয়ারি) মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচে খেলতে নামেন ভোলা ও নড়াইল জেলা ক্রিকেট দল।

ভোলা জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে। দলটি ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোর্চ নাইম ৪০, নুর উদ্দিন ২৮ ও অনিক ৩১ এবং আবদুল্লাহ ২৬ রান করেন।

ভোলা জেলা ক্রিকেট দল নড়াইল কে ১২৫ রানে অল আউট করে দূর্দান্ত বিজয় হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ঝালকাঠি জেলা দলকে ১৪৬ রানে ও দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ৪৯ রানে পরাজিত করে।

মাগুরা জেলা স্টেডিয়ামের নিজেদের সবকয়টি ম্যাচে ভোলা জেলা দল জয়লাভ করে ভেন্যু চ্যাম্পিয়ন হিসেবে টায়ার ওয়ানে উত্তীর্ণ হয়।

ভোলা জেলা দলের কোচ হিসেবে ছিলেন নজরুল হুদা গোফরান এবং ম্যানেজার হিসেবে ছিলেন তালহা তালুকদার বাঁধন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৭   ২৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন
বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন ভোলার ছেলে রবিন চৌধুরী
ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
৭ পদক জিতে তাক লাগালো ভোলা জেলা মার্শাল আর্ট টিম
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টসে ভোলায় জমজমাট মার্শাল আর্ট প্রতিযোগিতা
ভোলায় ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগে ভোলা পৌরসভা চ্যাম্পিয়ন
শের-ই বাংলা মেডিকেল কলেজে সারথ্য-৫৭ ব্যাচের ‘প্রীতি ফুটবল ম্যাচ ও ফল উৎসব’ অনুষ্ঠিত
ভোলায় শুরু হল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত



আর্কাইভ