
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় ‘বিদ্যমান পরিস্থিতিতে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় সিয়াম’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের সার্কুলার রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, ভোলা উত্তর সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোমিন, সাংগঠনিক স¤পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ভোলা উত্তর সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী।
আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, ”মাহে রমজান কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক চরিত্র গঠনের মাস। রমজান আমাদের সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।”
বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীলদের আরও সচেতন হতে হবে। তারা জাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করা এবং মাহে রমজানের আধ্যাত্মিক গুরুত্ব অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৯ ৩৭ বার পঠিত