বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১ মার্চ ২০২৬



---

আল আমিন ॥

ভোলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুরাতন যুগীরঘোলে অবস্থিত দ্বীনি এবং আধুনিক শিক্ষার সিলেবাসের সমন্বয়ে তৈরি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুত তালীম একাডেমি ও মহিলা মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও বিশিষ্টজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ই ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসার পরিচালক মাওলানা আবু জাফরের সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য এবং দ্বীনি শিক্ষার প্রসারে দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসার ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান মোমতাজি।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, সামাজিক সংগঠন ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৩   ৫৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চরফ্যাশনে সিরাতুন্নবী (স.) সিম্পোজওয়ামে রাসুল (স.)’র আদর্শ অনুসারে সমাজ হবে
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার কল্যাণ: ভোলায় সিরাতুন্নবী সিম্পোজিয়াম
ভোলায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
আইন করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি হেফাজত আমিরের
কারবালার শিক্ষা: মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত



আর্কাইভ