ভোলায় যাত্রা শুরু আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ার

প্রচ্ছদ » জেলা » ভোলায় যাত্রা শুরু আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ার
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ার। বৃহ¯পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায়, আগামী ১ মার্চ থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আমার দেশ ভোলা

প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ প্রতিনিধি ভোলা প্রতিনিধি মোঃ জুন্নু রায়হান এবং ভোলা নিউজ স¤পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলায় মানসম্মত ডায়াগনস্টিক ও বিশেষায়িত চিকিৎসা সেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে কাজ করবে হাসপাতালটি। রোগীদের সেবা প্রদানে মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ, ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ২৪ ঘণ্টা গাইনী ও ধাত্রীবিদ্যা সেবা এবং নিরাপদ ডেলিভারির সুবিধা থাকবে। এছাড়া টিকা ও শিশু সুরক্ষা কর্মসূচি, আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা এবং বিদেশগামীদের মেডিকেল চেকআপের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফ হোসেন লিটন ও ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যসেবা আমাদের অঙ্গীকার। ভোলাবাসীর দোরগোড়ায় নির্ভরযোগ্য চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

তারা স্থানীয় জনগণের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

বাংলাদেশ সময়: ০:৩১:০৭   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ