ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে রসি দিয়ে বেঁধে এক বৃদ্ধকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া চর রমেশ গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

এসময় স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ নেতা হানিফ মাল ও খোকন মাল ৫ই আগস্টের পর ক্ষমতাশীন দলের সাথে যোগ দিয়ে বিভিন্ন যায়গায় চাঁদাবাজি করে আসছে। তারই ধারাবাহিকতায় এলাকার নিরীহ অসহায় কৃষক আব্দুল বারেকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করেন।

ভুক্তভোগী আব্দুল বারেক বলেন, জাতীয় নির্বাচনে আমি আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ির

মার্কায় ভোট করায় তিনি আমার প্রতি চড়াও হতে থাকে। তারা আমাকে তাদের পচন্দের অন্য মার্কায় ভোট করতে বলে। আমি তার কথা মত ভোট না করায় চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার সকালে স্থানীয় বাজার থেকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করেন। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনা এলাকায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউদ্দিন জানায়, অভিযোগের আলোকে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনার ভিডিও পর্যালোচনা করে একজনকে ইতোমধ্যে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০:৩০:২৬   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ