চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে প্রবাসীসহ প্রায় ৪০ পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে চরফ্যাশন পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাইমুদ্দি মোড় এলাকায় চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য রিয়াজ, রাশেদসহ একাধিক ব্যক্তি জানান, তাদের পরিবার সূত্রে ১৯৭৫ সালে ৯ একর ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। সব কিছু স্বাভাবিক থাকলেও অভিযোগ রয়েছে, গত ২০২৪ এর ৫ আগস্টে এরপর থেকে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাফর বাহিনী নামে পরিচিত জমিগুলো বিএনপির নামধারী একটি গ্রুপ নিয়ে দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন।

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জমির মালিকরা নিজ নিজ ক্রয়কৃত জমিতে ঘরবাড়ি নির্মাণ শুরু করলে দখলদার চক্রের প্রধান জাফর একটি জাল দলিল নিয়ে এসে বাঁধা দেয়। যেই দলিলে মা-মেয়ের বয়সের পার্থক্য তিন বছর। এমনকি নির্মাণসামগ্রী ভাংচুর ও লুটপাট করে নেওয়ারও অভিযোগ করেন তারা।পরে ঐজমি নিয়ে আদালতের সরনাপন্য হলে মামলা করেন। আদালত উভয় পক্ষের কাগজ পত্র দেখে জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দখলদাররা নিয়ম অমান্য করে জমিতে বালু ফেলে দখল প্রক্রিয়া শুরু করে বলেও অভিযোগ করেন।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, দখলচেষ্টায় বাধা দেওয়ায় তাদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে ৪০টি পরিবার ও জমিতে থাকা বিভিন্ন ব্যবসায়ীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা জানান। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। তারা দখলদারদের হাত থেকে রক্ষা পেতে আদালত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে জাফর দাবি করেন, তিনিও ক্রয়সূত্রে ওই জমির মালিক। তার দলিল কোন ভুল নেই।

এদিকে চরফ্যাশন থানা পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। আদালতে মামলা চলমান রয়েচে তাই আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:২৯:৪২   ৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ