বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকায় জালালের বাড়িতে গত ডিসেম্বরে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্য ও ডাকাতির মালামাল ক্রয়কারীসহ মোট ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আরিফ (২২), মোঃ রহিম (২২), মোঃ মাসুদ আলম (৪০), মোঃ কামাল উদ্দিন (৪৫)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম জানান, বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে জালালের বাড়িতে গত বছরের ৩১ ডিসেম্বর ভোররাতে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ওই পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্নালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

তিনি আরো জানান, ওইদিন এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার সাহা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহ¯পতিবার ডাকাতি মামলার দুজন আসামি আরিফ ও রহিম কে কুঞ্জের হাট এলাকা থেকে গ্রেপ্তার করলে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্যমতে কুঞ্জেরহাট বাজারে ডাকাতির মালামাল ক্রয়কারী প্রতিষ্ঠান মির্জাকালু জুয়েলার্সের মালিক মাসুদ ও তার ভাই কামালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত আরিফ ও রহিমের সরকারি আবাসনের বাড়ির রুম থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রাম দা স্টাম্প ও লাঠি সোঠা উদ্ধার করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদের ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৭:৪৩   ২৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ