ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল

প্রচ্ছদ » অপরাধ » ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করার নামে কয়েকজন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পরিষদের নারী উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারী সুরমা বেগম চর কলমি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা।

স্থানীয় মো. সজিব ও মো. রায়হান জানান, চর কলমি ইউনিয়নের কয়েকজন নারী ইউনিয়ন পরিষদে আসেন। তারা উদ্যোক্তা সুরমা বেগমের কাছে ফ্যামিলি কার্ডের বিষয়ে জানতে চান। এসময় ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে সুরমা বেগম তাদের কাছে ১০০ টাকা করে দাবি করেন। কিন্তু তাদের ফ্যামিলি কার্ড করে দিতে পারেননি তিনি। কারণ চর কলমি ইউনিয়নটি ফ্যামিলি কার্ডের আওতায় নেই। পরে ভুক্তভোগী নারীরা তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান।

এ বিষয়ে নারী উদ্যোক্তা সুরমা বেগম জানান, তিনি তাদের আবেদন করিয়ে দেবেন বলে পারিশ্রমিক বাবদ ১০০ টাকা করে নিয়েছেন। কিন্তু পরে সেটা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, পরিশ্রম করে টাকা নিলে দোষের কিছু নয়।

চর কলমি ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান বলেন, বিষয়টি তিনি স্থানীয়দের কাছে শুনে সুরমা বেগমের কাছে জানতে চাইলে তিনি তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি আরও জানান, চর কলমি ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা সুরমা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। আশা করা যায়, সুরমা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:২৬:১০   ২৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ