ভোলায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ইফতার মাহফিল

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ইফতার মাহফিল
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলার ইফতার মাহফিলে জেলা আমীর মাওলানা আঃ রহমান তালুকদার বলেন, মুসলমানের লক্ষ, উদ্দেশ্য থাকতে হবে আখিরাত। আখিরাতকে সামনে রেখে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। ভোটের গুনাহ থেকে মুত্তাকি ফরহেজগার মানুষকে ভোট দিয়ে তওবা করতে হবে, রাজনীতির গুনাহ ইসলামী রাজনীতি করার মাধ্যমে তওবা করতে হবে। আমরা খেলাফত আন্দোলনের রাজনীতি করি তওবার জন্য। তাই আসুন আমরা খেলাফত আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তওবার রাজনীতি করে যাই।

শুক্রবার (৯ই রমজান) বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর মাওলানা আঃ রহমান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রচার সম্পাদক মোঃ শাহীন আলম চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা সাইফুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আঃ মালেক, জেলা যুগ্ম সম্পাদক মুফতী আঃ হান্নান, থানা আমীর মাওলানা হাবিবুল্লাহ তাহেরী, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:২৫:৩২   ৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
শিবপুরে বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ



আর্কাইভ