শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা পুলিশের অভিযানে ৫পিস ইয়াবাসহ ইব্রাহিম মোল্লা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের ফজলে আলী সর্দার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে মাদক বিক্রি করার সময় আটক করা হয়। মাদক বিক্রেতা ইব্রাহিম মোল্লা উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের আবদুল মালেক মোল্লার ছেলে। বৃহ¯পতিবার সকালে গ্রেফতার হওয়া মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। শশীভূষণ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজ জানায়, এসআই ইকবালের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর আইচা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ এই চক্রের সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:২৪:১৩   ৩৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ