লালমোহনে এক রাতে ৩ বাড়িতে ‘অজ্ঞান পার্টির’ হানা: সর্বস্ব লুট

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে এক রাতে ৩ বাড়িতে ‘অজ্ঞান পার্টির’ হানা: সর্বস্ব লুট
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ ‘অজ্ঞান পার্টি’। এতে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেদরকারি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো. মাওলানা নোমান, মোফাজ্জল মিয়া ও নুরুল হক মুন্সীর পরিবার।

ভুক্তভোগী মাওলানা নোমান জানান, বৃহ¯পতিবার রাতে খাবার গ্রহণের পর পরিবারের সদস্যরা অস্বাভাবিকভাবে গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তারা ঘরের আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরের মহিলাদের ব্যবহ্যা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

একই কায়দায় পাশের বাড়ির মোফাজ্জল মিয়া ও নুরুল হক মুন্সীর ঘরেও হানা দিয়ে নগদ টাকা ও সোনাদানা লুট করে নিয়ে যায় চক্রটি। সকালে স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

একই রাতে পরপর তিনটি বাড়িতে এমন সুপরিকল্পিত চুরির ঘটনায় পুরো এলাকায় বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা দিনের কোনো এক সময় কৌশলে ঘরে ঢুকে খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিল অথবা জানালা দিয়ে তা ¯েপ্র করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ইদানীং এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। পুলিশি টহল জোরদার এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ০:২২:৫৫   ২৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ