লালমোহনে প্রশাসনের অভিযান: বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে প্রশাসনের অভিযান: বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬



 ---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

​আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩’ এর ৪ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক সংবাদমাধ্যমকে বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয় এবং ভাঙনসহ বিভিন্ন পরিবেশগত বিপর্যয় দেখা দেয়। জনস্বার্থে এবং নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৬   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ