ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ভোলা গ্যাসক্ষেত্রের কূপগুলো থেকে দৈনিক ১০৭ এমএমসিএফডি গ্যাস সংগ্রহ করা যাবে।

বাপেক্সের এক কর্মকর্তা জানান, বর্তমানে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের মাধ্যমে ভোলার ছয়টি কূপ থেকে দৈনিক ৭৫ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৪৭ এমএমসিএফডি গ্যাস অব্যবহৃত অবস্থায় রয়েছে, কারণ মূল ভূখ-ে শিল্পকারখানায় সরবরাহের জন্য কোনো পাইপলাইন বা সঠিক ব্যবস্থা নেই।

সরকার একটি প্রকল্পের আওতায় ভোলা নর্থ-১, ভোলা নর্থ-২ এবং ইলিশা-১ কূপ থেকে অতিরিক্ত ৬০ এমএমসিএফডি গ্যাস উৎপাদনের জন্য একটি প্রসেস প্ল্যান্ট স্থাপনের কাজ করছে।

প্রকল্পের আওতায় প্রসেস প্ল্যান্ট স্থাপনের কাজ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলার নয়টি কূপ থেকে দৈনিক ১৮২ এমএমসিএফডি গ্যাস ব্যবহার করা সম্ভব, যা দেশের বিদ্যমান গ্যাস সংকট কিছুটা লাঘব করতে পারে।

গত অন্তর্বর্তী সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রস্তাবে শাহবাজপুর-৫, শাহবাজপুর-৭, ভোলা নর্থ-৩ এবং ভোলা নর্থ-৪ নামে চারটি অ্যাপ্রেইজাল-কাম-ডেভেলপমেন্ট কূপ এবং শাহবাজপুর নর্থ ইস্ট-১ নামে একটি অনুসন্ধান কূপ খননের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এক ধাপের দুই খাম পদ্ধতিতে টার্ন-কি ভিত্তিতে এসব কূপ খনন করা হবে। প্রস্তাবের মোট ব্যয় ধরা হয়েছে ৯০৭.২৯ কোটি টাকা।

চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কর্পোরেশনকে যোগ্য দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে।

বাপেক্স কর্মকর্তা জানান, চীনা কো¤পানির সঙ্গে প্রাথমিক চুক্তি স¤পন্ন হয়েছে। ভূমি অধিগ্রহণ ও সাইট উন্নয়ন কাজ শেষ হওয়ার পর আগামী জুলাইয়ে প্রকৃত কাজ শুরু হবে।

তিনি বলেন, নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে আরও অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:২৬   ১৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের
ভোলার দুই অভয়াশ্রমে ইলিশ ধরায় দুই মাসের নিশেধাজ্ঞা, জীবিকা সংকটে উপকূলের জেলেরা
ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা
ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে ভোক্তারা



আর্কাইভ