লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন লালমোহন পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের নুরবাগ মোতাহার উদ্দিন সংযোগ সড়কের ওপর দোকানঘর নির্মাণ করে টিনের চাল দিয়ে সড়ক দখলের অভিযোগ উঠেছে মো. সবুজ নামের এক দোকান মালিকের বিরুদ্ধে।

এ বিষয়ে চলতি বছরের ২০ জানুয়ারি লালমোহন পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা মো. মানছুর আহাম্মেদ হাওলাদার। অভিযোগের পরও অভিযুক্ত সবুজ দ্রুত দোকানের নির্মাণকাজ শেষ করেন বলে জানা গেছে।

অভিযোগকারী মানছুর আহাম্মেদ হাওলাদার বলেন, আমার বাসার সামনে আঞ্চলিক মহাসড়কের এই সংযোগ সড়কের সঙ্গে এক শতাংশ জমি জনস্বার্থে ৫০টি পরিবারের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহারের জন্য ক্রয় করেছি। কিন্তু সড়কের পাশের দোকানদার সবুজ ও তার ভাইয়েরা পৌরসভার কর্মকর্তা মফিজের যোগসাজশে সড়কের ওপর ওয়ালসেট দোকানঘর নির্মাণ করেন। এমনকি দোকানের টিনের চাল পুরোপুরি সড়কের ওপর বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে বাধা দিলে তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। সড়কের ওপর টিনের চাল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত মো. সবুজ মিয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় দোকানঘর নির্মাণ করেছি। অনেকেরই চাল রাস্তার ওপর কিছুটা থাকে। তারপরও যদি আমার চালের কারণে রাস্তার কোনো ক্ষতি হয় এবং সবাই বলে, তাহলে আমি চাল চাল কেটে দেব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ বলেন, অভিযোগ পাওয়ার পর দু’পক্ষকে নিয়ে বসেছি। পৌর সার্ভেয়ারকে কাগজপত্র যাচাই করে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পৌর সার্ভেয়ার মো. পায়েল বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। মো. সবুজকে মৌখিকভাবে সড়কের ওপর থাকা চাল কেটে নিজ সীমানার মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি তা করেছেন কি না, আগামীকাল সরেজমিনে গিয়ে দেখা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৬   ১০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ