লালমোহনে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ নোমান (২৬), পিতা: মানছুর, মোঃ ইব্রাহিম (৪০), পিতা: মৃত ছাদেক ও মোঃ রাইহান (১৯), পিতা: ইব্রাহিম খলিল, লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে।

এসময় তাদের কাছ থেকে ০১টি ১৬ ইঞ্চি লম্বা লোহার দা, ০১টি ১৮ ইঞ্চি লম্বা লোহার বটি, ০১টি সুপারি গাছের চেরা ও ০১টি ৩৬ ইঞ্চি লম্বা বাঁশের লাঠি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ১নং আসামী মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত আছে।

ভোলার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। অপরাধী ও দুষ্কৃতিকারীদের দমনে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পুলিশ ও জনগণের এই সম্মিলিত প্রতিরোধই একটি অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ার মূল শক্তি।

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৩   ১১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ