বোরহানউদ্দিনে জমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে জমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

‎আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাথানবাড়ি এলাকায় এধরনের ঘটনা ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা ফজিলা পারভীন তার স্বামী শাহাবুদ্দিনসহ নিজ বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে বাকবিত-া সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বোরহানউদ্দিন থানার এজার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মৃত শাহাবুদ্দিন বাবুর্চির ছেলে মনির বাবুর্চি (৩৫) ও রাকিব (২৫), হকিমুদ্দিন বাবুর্চির ছেলে রাজা শাব বাবুর্চি (৫৫) ভুক্তভোগীর জমির মাঝখান দিয়া পানি সেচের লাইন (স্কিম) নিতে চাইলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোদের জেরে ২৩ ফেব্রুয়ারি আনুমানিক ২.৩০ ঘটিকায় আমাদের বসতবাড়ির পশ্চিম পাশে চন্দের কোর্ট জমিতে কাজ করাকালীন সময় ৪/৫জন দেশীয় অস্ত্রসহ পরিকল্পিত ভাবে শাহাবুদ্দিন পঞ্চায়েত ও তার স্ত্রী ফরিদা পারভীন (৫৬) এর উপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্য মাথায় কোপ দেয়। এতে কান ও হাতের আঙ্গুলও রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজ আহত অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন।

এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার শাহা বলেন,‎ এঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৮   ৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ